মানুষে মানুষে বিভেদ বড়
জাত, ধর্মের বেলায়। দেশে দেশে শত্রুতা চরম
কাঁটাতারের খেলায়। আকাশ করে না বিভেদ কোনো
রাখে না সীমারেখা। সবার জন্য উন্মুক্ত দ্বার
কাঁটাতারে যায় না রোখা। হাওয়া বয় আপন খেয়ালে
সবারে ভাবে আপন, জাত, ধর্ম, সীমারেখা ভুলে
তার জীবনযাপন। আলোর মনেও নেই ভেদাভেদ
সবারে দেয় আলো, সকল বিভেদ, সব বেড়াজাল
তার নজরে খেলো। নদীর প্রবাহ জানে না থামতে
মানে না কোনো রেখা, সকলের তরে নানান দেশে
তার গতিপথ আঁকা। বিভেদ কেবল মানুষই করে
সীমানা দেয় বেঁধে, আকাশ, বাতাস, আলো, নদীরে
কেমনে রাখবে বেঁধে?